নৌকার দ্বিগুণ ভোট পেয়ে বাঘার মেয়র হলেন জগের প্রার্থী

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ১০:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:৪৩

রাজশাহীর একটি পৌরসভা, দুটি ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের একটি সংরক্ষিত ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। ইভিএমে ত্রুটি থাকায় বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে দেরিতে।

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি জগ প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শাহিনুল ইসলাম পিন্টু পেয়েছেন ছয় হাজার ১৮৭ ভোট। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন পেয়েছেন এক হাজার ৯৮৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৪৮৫ ভোট। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস পেয়েছেন ৪২২ ভোট।

এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৬৯। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৫৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।

তিনি বলেন, বাঘা পৌরসভায় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে জয়ী হয়েছেন আক্কাছ আলী। এর আগেও বাঘা পৌরসভায় মেয়র ছিলেন আক্কাছ আলী। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য।

এ ছাড়াও রাজশাহীর পুঠিয়া উপজেলা দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুইটিতেই নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা একরামুল হক পেয়েছেন পাঁচ হাজার ২৭৬ ভোট। শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবু হায়াত পেয়েছেন ছয় হাজার ৩৪৯ ভোট।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জয় পেয়েছেন জগ প্রতীকের আয়েশা খাতুন। তিনি পেয়েছেন চার হাজার ২৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্লাস প্রতীকের সখিনা খাতুন পেয়েছেন তিন হাজার ৪২৪ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি বলেন, জগ প্রতীকের প্রার্থী আয়েশা খাতুন ৮৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর লাইলী বেগম (৫৪) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক