‘শেখ হাসিনার যতদিন প্রাণ আছে, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবেন’

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতদিন প্রাণ আছে, ততদিন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের উদ্দেশ্য হলো—মানুষ যাতে ভালো থাকে সেই পরিবেশ তৈরি করা। মানুষ কীভাবে ভালো থাকবে, কার জন্য কী করতে হবে, কোথায় কী করা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খোঁজ রাখেন। প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় দেশের সমস্যা ছিল জনসংখ্যা। এখন জনসংখ্যা সম্পদে রূপান্তরিত হয়েছে। এটা আপনা-আপনি হয়নি। দেশে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার, ডিজিটাল দেশে রূপান্তর করাসহ সরকার নানামুখী যুগোপযোগী কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে বলেই জনসংখ্যা মানবসম্পদে পরিণত হয়েছে।’

দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলেই আজ আমরা করোনা মহামারি মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছি উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘যেখানে উন্নত দেশগুলো হিমশিম খেয়েছে, সেখানে আমরা সফলভাবে করোনা মোকাবিলা করেছি। করোনা মোকাবিলায় আমরা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছি। এটি সরকারের বিরাট সফলতা।’

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার বিকল্প নেই।’ আগামীতে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনজারুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মো. মামুনূর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

/এএম/ 
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে উচ্ছ্বাস
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম