পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ১১ বছর পর আসামির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫

বগুড়ার গাবতলীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের মামলায় আসামি হায়দার আলীকে (৫১) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দীর্ঘ এক যুগ পর সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, হায়দার আলী বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা। পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই মেয়ের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। সুযোগ পেলেই ওই বাড়িতে গিয়ে আড্ডা দিতো। ২০১১ সালের ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছিল। ওই ছাত্রীর মা-বাবা রাত সাড়ে ৮টার দিকে এক সদস্য প্রার্থী আত্মীয়ের পক্ষে প্রচারণা চালাতে যান। তাদের মেয়ে বাড়িতে একা থাকায় হায়দার আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীর মা একই বছরের ১০ জুলাই গাবতলী থানায় হায়দার আলীর বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারের পর সে জামিনে ছাড়া পায়। মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী থানার তৎকালীন এসআই
হযরত আলী ১৩ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত একমাত্র আসামি হায়দার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিপক্ষে অ্যাডভোকেট জাকিউল আলম সোহেল মামলা পরিচালনা করেন। পরে সাজাপ্রাপ্ত আসামিকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের