জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৬:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

জয়পুরহাটে মাদক মামলায় বজলুর রহমান নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাছ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বজলুর রহমান জয়গপুরহাট সদরের ঈশ্বরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তিনি পলাতক রয়েছেন। 

জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৬ অক্টোবর সদর উপজেলার ঈশ্বরপুর এলাকায় বজলুর রহমানের বাড়িতে তল্লাশি চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ওই বাড়ির একটি কার্টন থেকে ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করে র‍্যাব। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাছ উদ্দিন বজলুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, অ্যাডভোকেট উদয় কুমার সিং। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রায়হান নবী।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম