আগুন পোহাতে গিয়ে দগ্ধ, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ১৬:৫৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:৫৩

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জহুরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার মৃত রহিজ উদ্দিনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল ইসলাম বলেন, গত সোমবার রাতে তীব্র শীতের কারণে একটি পাত্রে আগুন নিয়ে পোহাচ্ছিলেন জহুরা বেগম। এ সময় তার পরনের কাপড়ে আগুন লেগে সে গুরুতর দগ্ধ হন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তার মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের