ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮

পাবনা সদর উপজেলায় ‘প্রেমিকার প্রতি’ অভিমান করে ফেসবুক‌ স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম আশরাফ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দোগাছী ইউনিয়নের লাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল লাছিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। আশরাফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করতেন তিনি। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে দোগাছী কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। গত বৃহস্পতিবার দোগাছী কলেজ প্রাঙ্গণে দুই জনের বাগবিতণ্ডার মধ্যে ওই তরুণীকে থাপ্পরও মারেন আশরাফুল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়েও চলে যায়। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন। 

সর্বশেষ দুইটি স্ট্যাটাসে তিনি দেখেন-'তোমার সাহসিকতা দেখে আমি সত্যি বিস্মিত! তোমাকে এতো ভালোবাসার পরেও তুমি অন্যের প্রতি ঝুঁকে পড়েছো। তাহলে কি সত্যি আমি ভালোবাসতে পারিনি?’ পরে ‘ভালো থেকো সবাই.! আমিও ভালো থাকবো ওপারে...’- সবশেষ এই স্ট্যাটাস দিয়েই‌ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আশরাফুল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন। 

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী