প্রেমের জেরে নারীকে হত্যা, ২ আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১৬:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৬:২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নারীকে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলো- উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের মো. হানিফ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪৩)। মামলা পরিচালনাকারী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার ঘাটিনা মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুনের (২০) সঙ্গে এনায়েতপুরের রেজাউলের সঙ্গে বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হয়। ঘটনার দুই মাস আগে সেতু খাতুনের সঙ্গে উপজেলার বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপন কারির দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের আগে থেকেই আসামি নুর ইসলাম ও শফিকুল ইসলামের সঙ্গে সেতুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আসামি নুর ইসলামকে সিএনজি নিয়ে স্বামীর বাড়িতে আসতে বলেন ভুক্তভোগী।

নুর ইসলাম ও শফিকুল ইসলাম মধ্যরাতে সেই বাড়িতে গিয়ে তাকে নিয়ে উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের পশ্চিম পাশে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন ওই নারী। এরপর তাকে পাশের একটি ক্ষেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক