‘ক্রাইম পেট্রোল’ দেখে কৌশল শিখে বাসায় ডাকাতি ৩ শিক্ষার্থীর

পাবনা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ০২:০০ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:৪২

পাবনায় বাসায় ডাকাতির অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ‘ক্রাইম পেট্রোল’ দেখে অভিনব কৌশল শিখে বাসাবাড়িতে ডাকাতি করেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের মৃত জমশের আলীর ছেলে মো. লিখন হাসান (২৪)। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আরেকজন রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহ হিল কাফির ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ হিল বাকী অনিক (২২)। তিনি পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরজন পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগীর মো. হাতেম আলী মণ্ডলের ছেলে মো. আবুল বাশার (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছেন।

মাসুদ আলম বলেন, মেডিক্যাল প্রতিনিধি পরিচয় দিয়ে গত ১০ জানুয়ারি পাবনা শহরের একটি বাসায় ঢোকার চেষ্টা করেন তারা। কিন্তু তাদের সন্দেহজনক মনে হলে ভিডিও ধারণ করতে গেলে পালিয়ে যান। পরদিন ১১ জানুয়ারি দুপুরে পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয়ে এক বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এসব ঘটনার রহস্য উদঘাটনের জন্য তথ্যপ্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তারা ভারতীয় টিভি শো ক্রাইম পেট্রোল দেখে অভিনব কায়দায় এসব অপরাধ ঘটানোর কৌশল শিখেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা অত্যন্ত বুদ্ধিমান ও আইটি বিষয়ে অভিজ্ঞ। আরও অনেক বাসায় একই কায়দায় ডাকাতির পরিকল্পনা করেছেন তারা। তারা কীভাবে এবং কেন এই অপরাধে জড়িয়ে গেলো, এজন্য তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাম উপসর্গে প্রাণ গেলো আরও তিন জনের, আক্রান্ত ১৩৯৬
হাম উপসর্গে প্রাণ গেলো আরও তিন জনের, আক্রান্ত ১৩৯৬
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
ক্রিকেটে করমর্দন বন্ধ, ফুটবলে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
ক্রিকেটে করমর্দন বন্ধ, ফুটবলে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক