ক্রিকেটে করমর্দন বন্ধ, ফুটবলে হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৬:২৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:২৭

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের করমর্দনের দৃশ্য এখন আর দেখা যায় না। তবে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। মাঠের রাজনৈতিক বৈরিতার বাইরে গিয়ে ম্যাচ শুরুর আগে পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন ভারত ও পাকিস্তানের ফুটবলাররা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল ছিল।

গত বছরের এপ্রিলে কাশ্মীরে হামলার পর থেকে ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে করমর্দন বন্ধ রয়েছে। এমনকি গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। পুরুষ ক্রিকেটের পাশাপাশি নারী ক্রিকেটেও দেখা গেছে একই চিত্র।

এ কারণে সাফের আগে প্রশ্ন উঠেছিল, ফুটবলেও কি ক্রিকেটের সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাকিস্তানের ফুটবলারদের সঙ্গে হাত মেলাতে তাদের কোনো আপত্তি নেই। প্রয়োজনে জড়িয়ে ধরতেও প্রস্তুত তারা।

শেষ পর্যন্ত মাঠেও সেই কথার প্রতিফলন দেখা গেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলাররা পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে দুই দলের ফুটবল লড়াই শুরু হয়েছে সৌহার্দ্যের আবহে।

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর বসেছে ঢাকায়। আট বছর পর বাংলাদেশে ফিরেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা। ছয় দলের এই আসর চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে বিরতির আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল ভারত।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
৮ বছর পর বাংলাদেশে আজ শুরু হচ্ছে সাফ, দেখবেন কোথায়? 
সাফ চ্যাম্পিয়নশিপ সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় বিএনপি নেতার ছেলে গুলিতে নিহত
প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় বিএনপি নেতার ছেলে গুলিতে নিহত
নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ 
নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ 
ধর্মীয় সম্প্রীতি জোরদারে সংসদে ককাস গঠনের প্রস্তাব
ধর্মীয় সম্প্রীতি জোরদারে সংসদে ককাস গঠনের প্রস্তাব
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক