তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পৃথক কাউন্টার খুললো রামেক হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ০০:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:৫৬

নির্বিঘ্নে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খোলা হয়েছে। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এই জনগোষ্ঠীর মানুষ চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে পড়বেন না।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে রামেক হাসপাতালের বহির্বিভাগে এই টিকিট কাউন্টারের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী ও রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। দেশের সরকারি কোনও হাসপাতালে এই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পৃথক টিকিট কাউন্টার খোলা হলো।

উদ্বোধনী বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ আলাদা কোনও জাতি নয়। কিন্তু সমাজ ও সাধারণ জনগণ তাদের আলাদা করে দেখে, নানাভাবে হয়রানি করে। এই জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন। তাদের ভোটাধিকার ও  পিতার সম্পদে অংশীদারিত্ব নিশ্চিত করেছেন। তারা যেন সব সুযোগ সুবিধা বৃহত্তর জনগোষ্ঠীর মতোই ভোগ করতে পারে তা নিশ্চিত করতে দেশে এই প্রথম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আলাদাভাবে টিকিট কাউন্টার খোলা হলো। এতে এই জনগোষ্ঠীর কোনও সদস্যকে হয়রানি হতে হবে না।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা জানান, আগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো। বিশেষ করে ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে দাঁড়াতে। আর মেয়েদের লাইনে দাঁড়ালে বলা হতো ছেলেদের লাইনে দাঁড়াতে। অনেকে চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে ফিরে যেতেন। পৃথক কাউন্টার চালু হওয়ায় এখন থেকে সহজেই তারা নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কেটে সেবা নিতে পারবেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের