‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামবে’

রাজশাহী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ২২:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২২:৪৭

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল নামবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, ‌‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন। এর আগেও রাজশাহীতে এসেছেন। তবে এবার মানুষের সাড়াটা ভিন্নরকম। কাজেই বলা যায় মানুষের ঢল নামবে।’

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ছাত্রলীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। 

প্রধানমন্ত্রীর মুখে স্মার্ট বাংলাদেশের কথা শোনার অপেক্ষায় আছেন এখানকার মানুষজন উল্লেখ করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইতোমধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ করে ফেলেছেন। তরুণ প্রজন্ম সেটি গ্রহণ করেছে। নারীর ক্ষমতায়ন করেছেন। অবকাঠামো উন্নয়নসহ দেশের সবক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এবার স্মার্ট বাংলাদেশ গড়ার যে কথা তিনি বলেছেন, সেটি এবারের নির্বাচনের মূল স্লোগান। সেই স্মার্ট বাংলাদেশের কথা শুনতে ২৯ জানুয়ারির জনসভার জন্য রাজশাহীর মানুষ মুখিয়ে আছে। এজন্য জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এতে অংশ নেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ বিভাগের সব জেলা ছাত্রলীগের নেতারা।

সভায় মেয়র লিটন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু ও মেট্রোরেলসহ ব্যাপক উন্নয়ন করেছেন শেখ হাসিনা। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হচ্ছে। সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বের কোনও মুসলিম দেশে একসঙ্গে এতো মসজিদ নির্মাণের ইতিহাস নেই। তিনি ১২ লাখ রোহিঙ্গাকে দেশে থাকার জায়গায় দিয়েছেন। তাই তো তিনি মানবতার মা।’

এই বছরটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের বছর উল্লেখ করে খায়রুজ্জামান লিটন বলেন, ‘বছরব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। অপরদিকে বিএনপি বলছে, এই বছরে তারা আন্দোলন করবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না, তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেবে না। এসব কথা বলার অধিকার বিএনপি-জামায়াতকে কে দিয়েছে।’

খায়রুজ্জামান লিটন আরও বলেন, ‘শেখ হাসিনা স্পষ্টভাবে বলে দিয়েছেন, বিএনপি যদি আবারও আগুন সন্ত্রাস করতে আসে, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়, কোরআন শরিফ পোড়াতে চায়, রাস্তার গাছ কেটে ফেলতে চায়, অরাজকতা করতে চায় তাহলে তাদের সেই হাত ভেঙে দিতে হবে, সেই হাত পুড়িয়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আমরা প্রস্তুত আছি।’

সভায় আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সবাইকে যোগদানের আহ্বান জানান মেয়র লিটন।

সভার আলোচক রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রামের সঙ্গে ছিল ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস ত্যাগের ইতিহাস। ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সমুন্নত রেখে প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যেতে হবে।’

সভাপতির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান হয়েছে, এবার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সেই স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে ছাত্রলীগ।’

প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী আসবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী