একের পর এক বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে হাতিয়ে নিতেন টাকা

জয়পুরহাট প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫৭

জয়পুরহাটে প্রতারণার মাধ্যমে পাঁচ বিয়ে করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব। এই ঘটনায় পাঁচ ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য জানান। গ্রেফতার আসামির নাম মেহেদী হাসান (২৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার পাঞ্চাতীপাড়া কেন্দুলী গ্রামের আব্দুল আলীমের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০ জানুয়ারি সদর উপজেলার জামালপুর গ্রামের মেহেদী হাসানের পঞ্চম স্ত্রী জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পে অভিযোগ করেন, তার স্বামী মেহেদী হাসানসহ লতিফ (২৫) ও মিন্টু হোসেন (২৪) নিজেদের ঠিকাদার, ইজারাদার ও বিত্তশালী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় একাধিক বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ওই এলাকা ত্যাগ করেন। পরে অন্য এলাকায় গিয়ে একই কাজ করেন তারা।

মেজর মোস্তফা জামান জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে একে অপরের ভাই, আত্মীয় বা সাক্ষী হিসেবে পরিচয় দিয়ে কাজ করতেন। অভিযোগ পাওয়ার পর র‍্যাব-৫ ক্যাম্প থেকে ছায়া তদন্ত শুরু করা হয় এবং ঘটনার সত্যতা পায়। পরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে অভিযুক্ত অভিযোগকারী নারীর ভাই র‍্যাব ক্যাম্পে ফোন দিয়ে বলেন, সহযোগীদের নিয়ে মেহেদী তার শ্বশুরবাড়িতে জয়পুরহাট সদর থানাধীন জামালপুর এলাকায় তার বোন, ভাগ্নে ও মাকে আটকে রেখে নির্যাতন করছেন। এরপর র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় প্রতারক চক্রের অন্য দুই সদস্য লতিফ ও মিন্টু পালিয়ে যায়। এই ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিট
মুতা বিয়ে কী, এটি জায়েজ?
‘আমাকে কি মুতা বিয়ে নিয়ে এক্সপার্ট মনে হয়’, এমপির প্রশ্নে স্পিকার
সর্বশেষ খবর
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে, কারণ কী
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়