নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

নানিকে হত্যার দায়ে সিরাজগঞ্জে নাতি সিয়াম শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ। দণ্ডপ্রাপ্ত সিয়াম শেখ সদর উপজেলার শিয়ালকোল ইউপির ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের রফিকুল ইসলাম ছেলে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াছ করনী লকেট বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের সিয়াম শেখ কুড়াল দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার নানি ওয়াজেদা খাতুনকে হত্যা করে। পরে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকালে আসামি সিয়াম শেখ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০২১ সালের ১৩ জানুয়ারি ৩০২/৩২৩ ধারায় অভিযোগ গঠন করা হয়। পুলিশ তদন্ত করে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

১৮ জন সাক্ষীর সাক্ষ্যে শেষে আজ অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতে এ রায় দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন শহিদুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম