নির্বাচন অফিসে গিয়ে আপ্যায়ন চাইলেন হিরো আলম, পেলেন মিষ্টি

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৯

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মিষ্টিমুখ করিয়েছেন বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া-৪ ও ৬ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে গেলে তাকে এই আপ্যায়ন করা হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিকালে কেন্দ্রভিত্তিক ফলের শিট নিতে আসেন এই স্বতন্ত্র প্রার্থী। অফিসে এসেই জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে তাকে আপ্যায়ন করতে বলেন। এরপরই তার জন্য আনা হয় মিষ্টি।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, হিরো আলম কিছু খেতে চাইলে আশপাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টিমুখ করানো হয়েছে। এ ছাড়া তাকে ইভিএমের ফলাফলের কপি ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের স্বাক্ষর করা ফলাফলের কপি সরবরাহ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি