ব্রিটিশ আমলের কবরের আংশিক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১

কুষ্টিয়ার মিরপুরে খ্রিষ্টান ধর্মালম্বীদের একটি কবরের আংশিক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। মিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের থানা রোড সংলগ্ন পুরাতন অগ্রণী ব্যাংকের বিপরীতে এই ঘটনা ঘটেছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সেখানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রাচীন দুটি কবর রয়েছে। কবর দুটি ব্রিটিশ আমলের। এই দুটি কবরের মধ্যে একটিতে নামের জায়গায় লেখা অ্যাডওয়ার্ড শাটল ওর্থ। তিনি ১৮৪১ সালের ২০ এপ্রিল মৃত্যুবরণ করেন। কবরের নামফলকে উল্লেখ রয়েছে, তিনি ৫৮ বছর বয়সে মারা গেছেন।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। পরে খোঁজ নিয়ে জানাতে পারবো।’

ভাঙা হয়েছে একটি কবরের নামফলক (বামে), অপর কবরটি এখন অক্ষত রয়েছে

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশীদ রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, মিরপুরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি কবরের মাথা ও নামফলক কে বা কারা ভেঙে ফেলেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, কবর দুটি পৌর এলাকার মধ্যে হাওয়ায় এটি পৌরকর্তৃপক্ষ মেরামত করে দিতে চেয়েছেন। তবে এ ব্যাপারে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের