বেড়া উপজেলাকে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, সবাইকে মানব সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ স্কাউটসের তিনটি মূলমন্ত্র মেনে চলতে পারলে জনগণকে যথাসম্ভব সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হবে এবং দেশ থেকে অন্যায় দূর হবে। এসব মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা বেড়া উপজেলাকে ২০৩০ সালের মাঝে অপরাধমুক্ত ঘোষণা করতে চাই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস বেড়া উপজেলা আয়োজিত তিন দিনব্যাপী বেড়া উপজেলা দ্বিতীয় কাব ক্যাম্পুরী-২০২৩ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পিকার বলেন, সব ধর্মের মানুষকে স্রষ্টার প্রতি আনুগত্য ও বিশ্বাস রেখে বেড়ে উঠতে হবে। এর সঙ্গে ধর্মীয় সঠিক অনুশাসন,  রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে।

তিনি আরও বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য আজকের তরুণ সমাজকে মেধা, মনন, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের কাব ক্যাম্পুরী হচ্ছে প্রশিক্ষণ প্রদানের উত্তম মাধ্যম।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
পাবনায় নদীর ঘাট দখল, ব্যাপক গোলাগুলি, বিএনপি কার্যালয়ে আগুন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি