‘খেজুরের রস খেয়ে’ শ্বশুর-পুত্রবধূর মৃত্যু, শাশুড়ি হাসপাতালে

নওগাঁ প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ০৩:৫০আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৩:৫০

নওগাঁর মান্দায় খেজুরের রস খেয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুত্রবধূ ফরিদা বেগম (২৫)। তিনি উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ফরিদার শ্বশুর আব্দুল হক মারা যান। 

বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ফরিদার শাশুড়ি রহিমা বেগম (৬০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবারের সদস্যরা। এর দুই দিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

এদিকে, গত রবিবার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান চিকিৎসকরা। মঙ্গলবার একইভাবে ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ধারণা করছি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। সংবাদ পাওয়ার পর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র একটি টিম এ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছে। এখনও তারা কিছু জানায়নি।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী