বগুড়ার স্টেডিয়ামে জুয়ার আসর, মেলা ও গরুর হাট বসানোর পাঁয়তারা চলছে: হিরো আলম

বগুড়া প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ১৪:৫৮আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৬:০৬

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ক্রিকেট বোর্ড বিসিবির কার্যক্রম পুনর্বহাল ও খেলা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ‘খেলা ফিরিয়ে না আনলে এই স্টেডিয়ামে জুয়ার আসর, গরুর হাট বা মেলা বসবে।’

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে তিনি বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই দাবি জানান।

হিরো আলম বলেন, ‘শহীদ চাঁন্দু স্টেডিয়াম থেকে ১৭ কর্মকর্তা-কর্মচারী ও মালামাল সরিয়ে নেওয়া বগুড়াবাসীর জন্য লজ্জার। গত ১৫ বছরে জেলার কী কোনও উন্নয়ন হয়েছে? বগুড়াবাসীকে কী দেওয়া হয়েছে? সম্প্রতি উপনির্বাচনে বগুড়া সদর আসনে ৫০ বছর পর নৌকা মার্কার রাগেবুল আহসান ভাই নির্বাচিত হয়েছেন। আমিও তার বিপক্ষে ভোট করেছি। রিপু ভাইকে বলতে চাই, বগুড়ার মানুষ তাদের রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে ভোট দিয়েছেন। আপনি দায়িত্বে থাকা অবস্থায় বিসিবি কীভাবে স্টেডিয়াম থেকে সবকিছু প্রত্যাহার করলো? এই দীর্ঘ ১৫ বছরে আপনারা বগুড়ায় জাতীয় কোনও খেলাও দেননি।’

বগুড়ার স্টেডিয়ামে জুয়ার আসর, মেলা ও গরুর হাট বসানোর পাঁয়তারা চলছে: হিরো আলম

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে পরাজিত এই প্রার্থী বলেন, ‘বগুড়ার বিমানবন্দরে গরু-বাছুর পালন ও ধান চাষ হয়। এখন শুধু আছে এক মেডিক্যাল কলেজ। বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেও আমাদের লাভ হয় না। বগুড়ার মাটিকে আপনারা ঘাঁটি না বানিয়ে উজাড় করে দিয়েছেন। এটা লজ্জার; এ জন্য ধিক্কার জানাই আমি।’

হিরো আলম বলেন, ‘বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের বিরুদ্ধে একশ্রেণির সিন্ডিকেট কাজ করছে। তারা চায় না বগুড়ায় স্টেডিয়াম থাকুক। এরা চায় স্টেডিয়াম থেকে সব চলে যাক। আর যখন এ স্টেডিয়াম পড়ে থাকবে তখন ওই লোকেরা মাঠে জুয়ার বোর্ড বসাবে, মেলা করার চেষ্টা করবে, কোরবানের ঈদ এলে গরুর হাট বসাবে।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘তাহলে স্টেডিয়াম কি মেলা, হাট বা জুয়ার বোর্ড বসানোর জন্য? সিন্ডিকেট চায় স্টেডিয়াম পড়ে থাকুক। তখন ওরা ৯৯ বছরের জন্য মাঠ লিজ নিয়ে যা ইচ্ছা তাই করবে।’

এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তরে বিসিবির কোনও দোষ নেই। তারা এখানে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু ওই সিন্ডিকেট তাদের বাধা দিচ্ছে। তারাই বিসিবির খেলা আসার আগে চিঠি দিয়ে বাধা দিয়েছে, খেলা না দেওয়ার জন্য।’

এই সিন্ডিকেট কে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আপনারা সবই জানেন। আমি এখন তাদের নাম বলতে চাই না।’

এরপর সেখানে মাঠ বাঁচাতে মানববন্ধন করেন হিরো আলম। পর সঙ্গে থাকা ব্যক্তিদের নিয়ে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, গত ২ মার্চ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে খেলা আয়োজন না করার জন্য দায়ী করে করে এ স্টেডিয়াম থেকে মালামাল ও কর্মকর্তা-কর্মচারীদের মিরপুর স্টেডিয়ামে প্রত্যাহার করে বিসিবি। পরে তাদের রাজশাহী ও রংপুর স্টেডিয়ামে বদলি করা হয়েছে। বিসিবির এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে গণস্বাক্ষর সংগ্রহ, বিভিন্ন সংগঠনের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এই নিয়ে এক ব্যক্তি শহরের সাতমাথায় অনশন কর্মসূচি পালন করেন। এ গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের