স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১৬:২৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৬:২৮

রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন বাগমারা উপজেলার চাঁনপাড়ার মৃত জয়নালের ছেলে। এ মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- ইয়াছিন আলী মণ্ডল, ইমরান আলী মণ্ডল ও মোসা. রুপালী।

জেলা নারী ও শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল আসামি সোহাগ হোসেন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কা হয়। একপর্যায়ে স্ত্রী সাবিনাকে গলা টিপে হত্যা করেন সোহাগ। এ ঘটনায় নিহতের মা সামেনা বিবি একটি মামলা করেন। সেই মামলায় বুধবার রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, ‘আসামি সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু ঘটনার সময় আসামির বয়স ১৬ বছর ছিল তাই তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পূর্ণবয়স্ক হওয়ায় তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’

/এসএন/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম