প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডাকতেন স্ত্রী, ছবি তুলে টাকা নিতেন স্বামী 

পাবনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ২০:৫৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২০:৫৭

পরিকল্পনা করে প্রেমের ফাঁদ পেতে বাসায় ডেকে আপত্তিকর ছবি তুলতেন এক দম্পতি। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের থেকে আদায় করতেন মোবাইল ও বিপুল পরিমাণ অর্থ। এমন কর্মকাণ্ডের অভিযোগে পাবনা শহর থেকে অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী। গ্রেফতার দুজন হলেন- পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার মো. মোশারফ শেখের ছেলে এবং শহরের ফজলুল হক রোডের (খান বাহাদুরের সামনে) জেট এল প্লাজার নিচ তলায় অবস্থিত মুক্ত টেইলার্সের মালিক মো. মুন্না হোসেন ও তার স্ত্রী মুক্তা খাতুন।

পুলিশ সুপার জানান, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন ইসমাইল হোসেন। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তার। পরে মুক্তা খাতুন পরিকল্পিতভাবে বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। সেই সুযোগে পরিকল্পিতভাবে ইসমাইলের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেব। পরে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় নিয়ে যান। বাসায় নিয়ে গিয়ে বাদীকে ডাইনিং রুমে আটক করে মুন্না ও মুক্তাসহ তাদের ২/৩ জন সহযোগী। এরপর জোরপূর্বক ইসমাইলের নগ্ন করে ছবি তুলে ও কিলঘুষি, চড় থাপ্পড়, লাথি, কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন।

তিনি আরও জানান, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলার এবং নগ্ন ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৭৩ হাজার টাকা মোট এক লাখ ২৩ হাজার টাকা আদায় করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে আরও ২০ হাজার টাকা না দিলে ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।

পুলিশ কর্মকর্তা আকবর আলী মুনসী আরও বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ডিবি অফিসে অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেট এল প্লাজায় অবস্থিত মুক্ত টেইলার্স থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মো. মাসুদ আলম, ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের