পুলিশ কর্মকর্তা স্ত্রীকে পেটালেন কাউন্সিলর স্বামী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২৩, ২০:৪৩ আপডেট : ০১ মে ২০২৩, ২১:১৮

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তা স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে থানায় মামলা করেছেন তার স্ত্রী। সোমবার (১ মে) দুপর ১২টার দিকে নাচোল পৌর এলাকার চেয়ারম্যানপাড়া মহল্লায় কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে  ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আহত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাজশাহীর একটি থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মিন্টু রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে নাচোল থানায় কর্মরত ছিলেন ওই এএসআই। সেই সুবাদে পরিচয় হয় চেয়ারম্যানপাড়ার হেলাল উদ্দিনের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে ছয় বছর আগে বিয়ে হয় তাদের। সংসারে দুই সন্তানও রয়েছে। বর্তমানে রাজশাহীর একটি থানায় কর্মরত আছেন তিনি। সম্প্রতি ছুটি নিয়ে তিনি স্বামী হেলাল উদ্দিনের বাড়িতে আসেন। এরপর থেকেই যৌতুকসহ নানা বিষয় নিয়ে নির্যাতন করা হতো। আজ দুপুরে ব্যাপক মারধর করে আহত করা হয় তাকে।

নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, ওই পুলিশ কর্মকর্তা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে উদ্ধারে সহায়তা চান। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তিনি মামলা করেছেন। দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি