রাজশাহীতে এবার দেড় হাজার কোটি টাকার আম বিক্রির আশা

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
০৪ মে ২০২৩, ০০:০১আপডেট : ০৪ মে ২০২৩, ০০:০১

রাজশাহীতে এবার দেড় হাজার কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। একইসঙ্গে প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ মে) থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হচ্ছে।

বুধবার (০৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজার মনিটরিং সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এর আগে এক মৌসুমে আমের ব্যবসা ৭০০-৮০০ কোটি টাকার মধ্যে ছিল। গত বছর এক হাজার কোটি টাকার আম বিক্রি হয়। এবার দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত বছর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে চাষ হয়েছিল। এ বছর ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন উৎপাদন হবে। এর মধ্যে ৩০০ মেট্রিক টন বিদেশে রফতানি হবে।

এবার রাজশাহীতে আমের ভালো ফলন হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন। তিনি বলেন, ‌‌গত বছর আমের মণ তিন হাজার ২০০ থেকে চার হাজার টাকায় বিক্রি হয়েছে। এবারও চাষিরা ভালো দাম পাবেন। আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবকিছু ঠিক থাকলে আমের বাজার স্বাভাবিক থাকবে।

এবার রাজশাহীতে আমের ভালো ফলন হয়েছে

১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে জানিয়ে মোজদার হোসেন বলেন, এসব গাছে দুই লাখ ৫৮ হাজার মেট্রিক টন উৎপাদন হবে। এসব আমের বাজার হবে দেড় হাজার কোটি টাকার। শুরুতেই বিদেশে রফতানি হবে। গুটি জাতের আম বাঘা থেকে প্রথমদিন ইতালি যাবে। এগুলো রফতানির জন্য ভালো। খেতে সুস্বাদু।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে ৫-১০ দিন আগেই গুটি আম পাকতে শুরু করেছে। কোনও কোনও বাগানের পাকা আম পড়ে যাচ্ছে। গুটি ছাড়া অন্য জাতের আম পাড়ার সময়সূচি আগের বছরের মতোই আছে।

/এএম/
সম্পর্কিত
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সাতক্ষীরার আম কবে বাজারে আসছে
এবার আমের বাজারে ধস, ৫২ কেজিতে মণ দিয়েও মিলছে না দাম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী