হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৭:৫৩আপডেট : ০৯ মে ২০২৫, ১৭:৫৩

রাজধানীর হাজারীবাগে নুর উদ্দিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম বেলায়েত হোসেন। বর্তমানে তিনি হাজারীবাগের শাহজাহান পার্কের পাশে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার ছিলেন।

মৃতের সহকর্মী নিজাম উদ্দিন জানান, দুপুরে বাসার শয়নকক্ষে সবার অগোচরে গলায় ফাঁস নেন নুর উদ্দিন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কোনও কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

মো. ফারুক বলেন, ‘মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম