আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৭:৫২আপডেট : ০৯ মে ২০২৫, ১৭:৫২

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর আড়াইটায় রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করেন তারা।

এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে রংপুর জিলা স্কুল থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

সেখানে বক্তব্য দেন– জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আবুল মুনঈম, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক আলমগীর নয়ন ও শেখ রেজওয়ান; রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, ইসলামী আন্দোলন মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, গণঅধিকার পরিষদের হানিফ খান সজীব, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার চিরস্থায়ীভাবে থাকার জন্য তারা হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৫ আগস্ট আন্দোলনে হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার নিরীহ মানুষকে। কোনোভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী