ব্যবসায়ীকে আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগে ২ এসআইকে প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২৩, ১৯:০০ আপডেট : ১৭ মে ২০২৩, ১৯:০০

সিরাজগঞ্জ সদর উপজেলার ব্যবসায়ী লাভলু ইসলামকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা ঘুষ আদায়ের অভিযোগে কাজীপুর থানার দুই এসআইকে মঙ্গলবার (১৭ মে) প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই দুই এসআই হলেন- আবুল হোসেন ও শহিদুল ইসলাম। ভুক্তভোগী লাভলু ইসলাম সিরাজগঞ্জ সদর থানার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ও স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী।

জানা গেছে, ওই ব্যবসায়ী গত সোমবার (১৫ মে) এ সংক্রান্ত সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী) ও অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) অনুলিপি দেওয়া হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, শনিবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই আবুল হোসেন ও শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানাধীন অবস্থিত লাভলু ইসলামের বাড়িতে অভিযান চালায়। পরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। স্থানীয় প্রায় ৪০/৫০ জনের উপস্থিতিতে তল্লাশি চালায়। তল্লাশির কারণ জানতে চাইলে এসআই আবুল হোসেন তাকে বকাঝকা করে ও হুমকি দেন। একপর্যায়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স চেক করতে হবে বলে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলেন।

প্রায় দুই কিলোমিটার উত্তরে মহিষামুড়া চৌরাস্তা বাজারের পূর্বপাশে মহিলা মাদ্রাসার পেছনে নিয়ে তাকে আটকে রাখেন। তার কাছে থাকা ব্যবসার ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। পরে চোখ বেঁধে আরও ৩০ হাজার টাকা দাবি করেন। তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে মামলায় ফাঁসানোসহ বেধড়ক মারধরের ভয় দেখানো হয়।

লাভলু ইসলাম রতনকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওসমান গনি ও আব্দুস সাত্তারকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা নিয়ে মহিষামুড়া মহিলা মাদ্রাসার পেছনে আসতে বলেন। এ সময় রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, একডালা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারসহ পাঁচ থেকে সাত জন ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এ সময় দাবি করা ৩০ হাজার টাকা নিয়ে দুই এসআইয়ের সঙ্গে আলোচনা হয়। একপর্যায়ে আরও ১০ হাজার টাকা তাদের দেওয়া হয়। এভাবে মোট ৪০ হাজার টাকার বিনিময়ে ভুক্তভোগীকে দুই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়।

কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করে করে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। তারা এটা করে থাকলে অপরাধ করেছেন।

জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি