আদালত থেকে হাতকড়া খুলে পালানো আসামি জঙ্গল থেকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০২৩, ১৮:৩৫আপডেট : ২২ মে ২০২৩, ১৮:৩৫

বগুড়ার আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি চঞ্চল ইলিয়াস ইমরানকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সোমবার (২২ মে) সকালে তাকে সদর উপজেলার নওদাপাড়ার একটি জঙ্গল থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই আসামি বগুড়া সদরের নওদাপাড়ার জাহাঙ্গীর আলম আফজালের ছেলে। একটি মোটরসাইকেল চুরির মামলায় গত ২০ মে তাকে গাবতলী উপজেলার চকবোচাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে গাবতলী থানার পুলিশ গাড়িতে পাঁচ আসামিকে নিয়ে বগুড়ার আদালত চত্বরে পৌঁছে। গাড়ি থেকে নামানোর পর আদালতের হাজতে নেওয়ার সময় ইমরান কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, আদালত চত্বর থেকে পালানোর পর ওই আসামি গাবতলী উপজেলা ও বগুড়া সদরের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারে অভিযান চালায়। শেষে সদরের নওদাপাড়ার একটি জঙ্গলে পরিত্যক্ত কারখানায় আশ্রয় নেয়।

তিনি আরও জানান, সে পেশাদার চোর। সোর্সের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে গাবতলী থানার এসআই রয়েল হোসেন সদর থানায় মামলা করেছেন। মামলায় তাকে আদালতের মাধ্যমে বিকালে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, এ ঘটনায় গাবতলী থানা পুলিশ স্কটের কোনও গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের