‘আর্থিক সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোচ্ছে’

নাটোর প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৭:৪১আপডেট : ২৪ মে ২০২৩, ১৮:৪০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দিশেহারা হয়ে গেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সমৃদ্ধির পথে। এই অগ্রযাত্রায় বর্তমানের তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত, সাহসী, সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’

বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সামিট বাংলাদেশ-২০২৩-এর উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে সততা, দূরদর্শিতা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল ডিজিটাল দেশে রূপান্তর করেছেন। এখন আমাদের গন্তব্য স্মার্ট বাংলাদেশের পথে। স্মার্ট বাংলাদেশ গড়বে আমাদের তারুণ্যের শক্তি। এ জন্য তথ্য প্রযুক্তির অবারিত সব খাতকে ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘তারুণ্যের শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ পৌঁছে যাবে সমৃদ্ধ স্মার্ট দেশের কাঙ্ক্ষিত গন্তব্যে।’

জেলা প্রশাসক আবু নাছের ভূঞার সভাপতিত্বে সামিটের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম