প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন ভারতীয় তরুণী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৩, ২৩:১৩আপডেট : ০৪ জুন ২০২৩, ২৩:১৩

এবার প্রেমের টানে ভারতীয় এক তরুণী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসেছেন। নাইসা মল্লিক (২৬) নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক জুয়েল সরকার (২৪) নামের এক যুবককে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার (৩১ মে) উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামে আসেন ওই তরুণী। এরপর প্রেমিক ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সঙ্গে বৃহস্পতিবার বিয়ে হয়। তাদেরকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের মানুষ।

নাইসা মল্লিক বলেন, আমার বাবার নাম খায়রুল আলম মল্লিক। বাড়ি হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়ায়। প্রেমের কথা পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে এসেছি। পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসি। এখানে আসার পর আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে করে অনেক সুখে আছি।

পাত্র জুয়েল সরকার বলেন, দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। সে গত বুধবার আমার কাছে চলে আসে। তাকে পেয়ে খুবই খুশি।

এ বিয়ের বিষয়ে আইনি পরামর্শদাতা সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী গোলাম মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কোর্টে ভারতীয় তাদের বিয়ে সম্পন্ন হয়।

ছেলের বাবা ইরান সরকার বলেন, ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আবার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ের সম্মতিতে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা সুখে-শান্তিতে সংসার করছে।

/এফআর/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী