ছেলেকে না পেয়ে বাবাকে ইউনিয়ন পরিষদে আটকে মারধরের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১৩:২০আপডেট : ১১ জুন ২০২৩, ১৪:১৩

ছেলেকে না পেয়ে ইউনিয়ন পরিষদে বাবাকেেআটকে মারধরের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

গ্রেফতারকৃত দুইজন হলেন- কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম ও সাহানুর ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, গত ৮ জুন বিকালে পাঁচবিবি উপজেলার নামাবাঁশখুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহবুব হোসেন রহমতপুর শান্তিনগর মোড়ের সৈকতের কাছ থেকে পাওনা টাকা চাইতে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে ইউপি সদস্য ফরিদুল ঝগড়া ঠেকাতে ঘটনাস্থলে আসলে তার সঙ্গে মাহবুবের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রাতে ইউপি সদস্যসহ কয়েকজন মাহবুবকে তার বাড়িতে না পেয়ে বাবা জলিলকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে আসেন। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এদিকে ইউপি সদস্য ফরিদুলের ভাই আনোয়ার হোসেন সাত জনকে আসামি করে থানায় আরেকটি মামলা করেছেন। মামলার এজাহারে তাদের মারধর ও বাড়ি ভাংচুরের কথা উল্লেখ করা হয়েছে জলিল ও তার ছেলের বিরুদ্ধে।

কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডল বলেন, ‘এ ঘটনায় দুই পক্ষ থানায় মামলা করেছে। আইন যা বিচার করবে তাই হবে।’

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই জনকে আদালতে পাঠানো হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি