বিএনপি নেতা চাঁদের আরও ১০ দিন রিমান্ড চেয়েছে পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১১ জুন ২০২৩, ২০:৪৩আপডেট : ১১ জুন ২০২৩, ২১:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রবিবার (১১ জুন) সকালে তাকে কাশিয়াডাঙ্গা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। তবে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানি হবে।

মহানগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, রবিবার সকালে আবু সাঈদ চাঁদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক মহিদুর রহমান আগামীকাল শুনানির দিন ধার্য করেন। পরে চাঁদকে কারাগারে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি কর্মসূচিতে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হয়।

গত ২৫ মে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী