পাটক্ষেতে গরু যাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ০২:০৮আপডেট : ১৫ জুন ২০২৩, ০২:০৮

কুষ্টিয়ার দৌলতপুরে পাটক্ষেতে গরু যাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা এলাকার ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২)। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বজলু মালিথার পাটক্ষেতে একই এলাকার ফরিদ খসরুর গরু ঢোকে। এ সময় গরু পাটক্ষেত নষ্ট করেছে বলে অভিযোগ তোলেন বজলু। এ নিয়ে দুই পরিবারের লোকজনের বাগবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে বজলু মালিথা ও তার পক্ষের ভেলশ মালিথা নিহত হন।

পাশাপাশি অপরপক্ষের আসাদ সরদার, সাহাজুদ্দিন সরদার, ওয়ারিশ সরদার, ফরিদ খসরু, সাগর সরদার ও মুজা সরদারসহ অন্তত ১০ জন আহত হন। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, গরু পাটক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পুরো বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী