বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১৯:৩০আপডেট : ১৮ জুন ২০২৩, ১৯:৩৬

রাজশাহী নগরীতে আষাঢ়ের বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রাঘাতে সাহাবুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে নগরীর হেতমখাঁ এলাকায় একটি ছাত্রাবাসের ছাদে এ ঘটনা ঘটে। 

সাহাবুল ইসলাম (২৭) রাজশাহী কলেজের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরীতে ‘রাতের মায়া’ ছাত্রাবাসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। সাহাবুলের বাড়ি মোহনপুর উপজেলায়।

সাহাবুলের রুমমেটদের বরাত দিয়ে ওই ছাত্রাবাসের মালিক মো. আমিন বলেন, ‘বিকালে বৃষ্টি শুরু হলে সাহাবুল দোতলা ছাত্রাবাসের ছাদে বৃষ্টির গোসল করতে যান। এ সময় বজ্রাঘাত হলে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে ছাত্রাবাসের ছাত্ররা দৌড়ে ছাদে এসে সাহাবুলকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল সাহাবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম