আত্মহত্যাচেষ্টা করা পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ০৭:০০আপডেট : ১৯ জুন ২০২৩, ০৭:০০

স্ত্রীর করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে আদালতের তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা আব্দুর রাজ্জাক রনি (২৬) নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন এই নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পেশকার মো. রাসেল।

রাসেল বলেন, আত্মহত্যার চেষ্টা করা আইনের চোখে অপরাধ। আব্দুর রাজ্জাক নামে সেই ব্যক্তি আদালত থেকে বের হয়ে তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় আদালত সিরাজগঞ্জ সদর থানা পুলিশকে একটি মামলা করার ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ সংক্রান্ত কাগজপত্র সদর থানাকে পাঠানো হচ্ছে। 

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আমি আদালত থেকে একটা মুঠোফোন কলে এমন নির্দেশনা পেয়েছি। কিন্তু এর কাগজ এখনও হাতে পাইনি। নির্দেশনার কাগজ হাতে পেলেই মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে স্ত্রীর করা যৌতুক মামলায় হাজিরা দিতে এসে আদালতের বারান্দার তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাক রনি।

আহত আব্দুর রাজ্জাক জেলার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। তিনি বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি তেমন গুরুতর আহত নন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

/এনএআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের