রাজশাহীতে মেয়র প্রার্থীরা কে কখন কোথায় ভোট দেবেন?

রাজশাহী প্রতিনিধি
২০ জুন ২০২৩, ২১:৩৯আপডেট : ২০ জুন ২০২৩, ২১:৩৯

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে বুধবার (২১ জুন) সকাল ৮টায়। ১৫৫ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন চার জন। এর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া তিন প্রার্থী নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  যদিও ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বর্জন করলেও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএমের তালিকায় প্রতীকসহ ওই প্রার্থীর নাম থাকবে।

খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর এলাকার বাসিন্দা। তিনি এই এলাকার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকায় থাকা সাইফুল ইসলাম স্বপন সকাল ১০টায় মহানগরীর আটকোর্ষী হাই স্কুলকেন্দ্রে ও মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ বড় মসজিদ এলাকার বাসিন্দা লতিফ আনোয়ার বেলা ১১টায় মুসলিম হাই স্কুলকেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছে ১১২ জন। আর সংরক্ষিত নারী আসনের ১০টি (জোনে) ওয়ার্ডে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সিটিতে এবার ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯।

/এফআর/
সম্পর্কিত
নির্মল বায়ুর শহর এখন দূষণের নগরী, নাগরিক সেবা পেতে ভোগান্তি
রাজশাহীতে প্যানেল মেয়র আটক
নির্বাচনে হেরে কাউন্সিলর কার্যালয়ের সামনে মূত্রত্যাগ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম