বিএনপির বহিষ্কৃত নেতার বড় জয়ে জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৯:৪৩আপডেট : ২২ জুন ২০২৩, ১৯:৪৩

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা আবদুল জলিল খন্দকার বড় ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ায় জামানত হারালেন তিন মেয়র প্রার্থী। তারা হলেন—জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এসএম সাহিদ ৪৯২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম ১৩৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার ইস্ত্রি প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট। 

বুধবার (২১ জুন) রাতে তালোড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান নির্বাচনি ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রকাশিত ফলে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল খন্দকার জগ প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বর্তমান মেয়র আমিরুল ইসলাম বকুল পেয়েছেন দুই হাজার ৯২৪ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়েশা খাতুন বলেন, ‘তালোড়া পৌরসভায় ভোটার ১৬ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ আট হাজার পাঁচ এবং নারী আট হাজার ৭১ জন। এই নির্বাচনে ভোট পড়েছে ১২ হাজার ২৩০টি; যা ৭৬ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে বাতিল হয়েছে ৩২টি।’ 

নির্বাচনের নিয়ম অনুযায়ী কোনও প্রার্থী যদি মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পান, সেক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হয় উল্লেখ করে আয়েশা খাতুন বলেন, ‘এই হিসেবে এসএম সাহিদ, কামরুল ইসলাম ও আউলিয়া খন্দকারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কারণ তারা আট ভাগের এক ভাগ ভোট পাননি।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী