‘বাদশাকে’ ১২ লাখে বিক্রি করে সংসারে সচ্ছলতা আনবেন রাশেদা

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
২৪ জুন ২০২৩, ২০:০৫আপডেট : ২৪ জুন ২০২৩, ২০:০৫

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ার তেলিপুকুর গ্রামের বাড়িতে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরু লালনপালন করছেন রাশেদা বিবি। আদর করে নাম দিয়েছেন ‘বাদশা’। কাঁচা ঘাস, গমের ভুসি, ভাত, চিটাগুড়, খড় ও খৈল খাইয়ে গরুটি বড় করেছেন। এবার কোরবানি ঈদে বিক্রি করতে ষাঁড়টির দাম ১২ লাখ টাকা চাচ্ছেন রাশেদা।

কালো আর সাদার মিশ্রণে বিশাল আকারের গরুটির ওজন প্রায় ৩০ মণ। এটির খাবার আর রক্ষণাবেক্ষণকাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। রাশেদা বলেন, ‌‘বাড়িতে ফ্রিজিয়ান জাতের একটি গাভি ছিল। বাদশার জন্মের পর তার মাকে বিক্রি করেছি এক লাখ ৫১ হাজার ৫০০ টাকায়। এরপর থেকে বাদশাকে লালনপালন করছি। বাদশার সাড়ে তিন বছরে ছয় দাঁত। এটি বিক্রি করে সংসারে সচ্ছলতা আনতে চাই।’

রাশেদার ছেলে জিল্লুর রহমান বলেন, ‘গরুটি ‌লম্বায় ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের বেড় ৮ ফুট ২ ইঞ্চি। আনুমানিক ওজন ধরা হয়েছে এক হাজার ২২০ কেজি। কয়েকজন ৯ লাখ পর্যন্ত দাম বলেছেন।’

বাদশাকে হাটে তোলা কষ্টসাধ্য ব্যাপার জানিয়ে জিল্লুর রহমান বলেন, ‘এ জন্য বাড়ি থেকে বিক্রির চেষ্টা করছি। কেনার পর বাড়ি নিতে সমস্যা হলে আমরা লালনপালন করে ঈদের আগের দিন বাড়ি পৌঁছে দেবো।’

বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব বলেন, ‘উপজেলায় অনেকগুলো বড় গরু রয়েছে। সেগুলো বাড়ি থেকে বিক্রির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে গরুগুলোর ছবি দিয়েছি। আশা করছি, সবগুলো গরু বিক্রি হয়ে যাবে। উপজেলায় বড় গরুগুলোর একটি বাদশা। আমার ধারণা ৩০ মণের ওপরে হবে। কেউ কিনলে বাড়ি পৌঁছে দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের