তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৭

যাবজ্জীবন বগুড়ার শেরপুরের জামাইল গ্রামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তি পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। মঙ্গলবার দুপুরে দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মমতাজ পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
এজাহার সূত্র জানায়, বগুড়ার শেরপুরের জামাইল গ্রামের শহিদুল প্রতিবেশি এক তরুনীকে গত ২০০১ সালের ১৬ জুলাই বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করে।এরপর বিয়ে করতে রাজি না হওয়ায় ওই তরুণী একই বছরের ১৬ অক্টোবর বগুড়ার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে শহিদুলে বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করতে শেরপুর থানায় নির্দেশ দেন। পরবর্তীতে ভিকটিম এক ছেলে সন্তানের জন্ম দেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান ২০০২ সালের ৩১ জানুয়ারি আদালতে শহিদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া যায় যে, ওই শিশুটি ধর্ষক শহিদুলের।
দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, ধর্ষণ ও সন্তান জন্ম দেওয়ায় পলাতক আসামী শহিদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম