ঘরের দরজা ভেঙে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ২৩:৪৩আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩:৪৩

বগুড়ার সারিয়াকান্দিতে ফেসবুকে পোস্ট দিয়ে কিরণ কুমার সাহা (২৮) নামে এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (১২ জুলাই) দুপুরে সারিয়াকান্দির দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করেন কিরণ কুমার। পাস করার পর থেকে কর্মহীন ছিলেন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করা হয়। সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

‘আত্মহত্যার’ আগে কিরণ কুমার ফেসবুক পোস্টে তার মৃত্যুর জন্য নিজেই দায়ী বলে উল্লেখ করেছেন—এমনটি জানালেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, ‘কিরণের মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম