ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে বাস খাদে, প্রাণ গেলো ২ নারীর

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ১৯:১০আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৯:১০

বগুড়ার শাজাহানপুরে ওভারটেক করতে গিয়ে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই নারী নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার রূপীহার নূনদহ এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস গ্রামের মৃত আজহার আলীর স্ত্রী জেলেমা খাতুন (৬৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারই এলাকার সজীব মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রংপুরগামী গোল্ডেন লাইনের একটি বাস শুক্রবার রাত আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রূপীহার নূনদহ এলাকায় পৌঁছে। এ সময় ওভারটেক করতে গিয়ে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী জেলেমা খাতুন মারা যান। আহত হন অন্তত ১০ জন। তাদের বগুড়া শজিমেক হাসপাতালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে রোকসানা খাতুন মারা যান।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার এসআই সাইফুল ইসলাম জানান, বাস খাদে পড়ে দুই নারী নিহত ও ৫/৬ জন আহত হয়েছেন। বাসটি জব্দ ও লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কুন্দারহাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান