রাজশাহীতে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
০২ আগস্ট ২০২৩, ১৩:৩৭আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩:৩৭

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার সময় বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান (৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মামুন (৩৫)।

মোহনপুর থানার এসআই সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

একই থানার ওসি হরিদাস মন্ডল বলেন, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি