‘শয়তানের নিশ্বাস’ দিয়ে বগুড়ায় দুই ইরানি যুবকের অভিনব প্রতারণা

বগুড়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ১১:৪৫আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৫:৪৫

বগুড়ার শিবগঞ্জে দোকানে ঢুকে ‘শয়তানের নিশ্বাস’ নামের নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাতে তাদের নওগাঁ সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দোকান মালিক দুলাল মিয়া তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

তারা হলেন ইরানের নাগরিক আজাদ নুবাহার (৩৫) ও আরশাদ আমন (৩৮)। তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট (শুক্রবার) বিকালে আজাদ ও আরশাদসহ ৪-৫ জনের সংঘবদ্ধ প্রতারক চক্র বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে হৃদয় টেলিকমে ঢোকেন। তারা দোকানের মালিক দুলাল মিয়াকে জানান, অডিট করবেন। এ ছাড়া তারা মানিব্যাগ থেকে বিভিন্ন দেশের টাকা বের করেন দেখান। কথা বলার একপর্যায়ে ইরানি যুবকরা নিজেদের কাছে থাকা নেশা জাতীয় দ্রব্য হাতে মেখে দোকান মালিক দুলাল মিয়া ও তার ভাগিনার চোখে এবং মাথায় লাগিয়ে দেয়।

এরপর দুজন প্রায় অচেতন হয়ে পড়লে তারা প্রতারকদের কথামতো ক্যাশবাক্স থেকে প্রায় এক লাখ টাকা বের করে দেন। এ সময় লোকজন দোকানে আসতে চাইলে প্রতারকদের সঙ্গে থাকা বাংলাদেশিরা তাদের বলেন, অডিট চলছে, পরে আসুন। এরপর টাকা নিয়ে তারা সটকে পড়েন। প্রায় একঘণ্টা পর ব্যবসায়ী দুলাল মিয়া ও তার ভাগিনা স্বাভাবিক হলে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। পরে শিবগঞ্জ থানায় মামলা করেন।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, বুধবার রাতে দুই ইরানি নাগরিককে নওগাঁ সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের শিবগঞ্জ থানায় আনা হয়। তারা ভ্রমণের জন্য বাংলাদেশে আসেন। তাদের ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। তারা কথা বলতে চায় না। আচরণে বোঝা গেছে তারা পেশাদার অপরাধী। ধারণা করা হচ্ছে, ‘শয়তানের নিশ্বাস’ নামে মাদকদ্রব্যের মাধ্যমে এরা প্রতারণা করে আসছে। বৃহস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে করা মাদকদ্রব্য ও চুরির মামলায় আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী