বাবা-মার পাশে চিরনিদ্রায় শায়িত আওয়ামী লীগ নেতা কুদ্দুস

নাটোর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাড়াও হাজারো মানুষের শ্রদ্ধা ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা-মা’র কবরের পাশে শায়িত হলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার বিকালে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় আরও অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁ, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ আরও অনেকে।

আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে দুপুর সোয়া ১২টায় তৃতীয় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি বিলশা গ্রামে নেওয়া হয়। সেখানে চতুর্থ জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গতকাল ৩০ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

/এলকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে