মেস থেকে বগুড়া সরকারি কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা চতুর্থ বর্ষের ছাত্রী শাকিলা খাতুনের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের জহুরুলনগর এলাকায় মেসের রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্বজনরা জানান, শাকিলা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়তেন। পাশের জহুরুল নগর এলাকায় একটি মেসে অন্য মেয়েদের সঙ্গে থাকতেন। রুমমেট না থাকায় সোমবার রাতে তিনি একাই রুমে ছিলেন। পরে মেসের অন্য ছাত্রীরা ডাকাডাকি করে শাকিলার সাড়া পাননি।

তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ওড়নায় ফাঁস দেওয়া শাকিলার লাশ ঝুলছে। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, ছাত্রী শাকিলা খাতুনের আত্মহত্যার কারণ জানা যায়নি। মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী