বগুড়ায় বেশি দামে স্যালাইন বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ০৯:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৩২

বগুড়ায় ডেঙ্গু রোগের স্যালাইন বেশি দামে বিক্রি করায় এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে বুধবার (৪ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

জানা গেছে, বগুড়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ীরা এইচএস হার্ডম্যানসহ বিভিন্ন ইঞ্জেক্টেবল ও অন্যান্য স্যালাইন বেশি দামে বিক্রি করছে। মোড়কে লেখা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় অভিযানে নামে ভোক্তা অধিকার।

অভিযানে কলোনি এলাকার ইসলাম ড্রাগস নামের এক ফার্মেসিতে প্রতি স্যালাইনে ৭০ থেকে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার দোকানে পাওয়া ১৫০ প্যাকেট স্যালাইন পার্শ্ববর্তী হেলথ সিটি হসপিটালে নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষকে মোড়কের মূল্যে রোগীর কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ