সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ৪৫ ডেঙ্গু রোগী শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩, ১৬:১২ আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৬:১২

সারা দেশের মতো সিরাজগঞ্জে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৭ জন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে চলে গেছেন ২ হাজার ৩৫৬ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন ১৭২ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, ‘জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই দিনের তুলনায় আজ কিছুটা বেড়েছে। কারণ, চলমান বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। ফলে ডেঙ্গুর জীবাণুবাহী অ্যাডিস মশার প্রজনন বেশি হচ্ছে।’ তিন দিনের বেশি পরিষ্কার পানি কোথাও জমে থাকলে তা ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি