ব্যবসায়ীরা মায়ের কোলে থেকেই ব্যবসা করছেন: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ২১:২৯আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২১:২৯

আওয়ামী লীগ কখনও ব্যবসায়ীদের দলমত হিসেব করে বিবেচনা করে না। যেকোনও সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ভালো আছেন ব্যবসায়ীরা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে ব্যবসায়িক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই ব্যবসায়িক মিলনমেলার আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। কোনও ব্যবসায় সরকার হস্তক্ষেপ করে না। সে যে কোনও দলেরই হোক না কেন। মায়ের কোলে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছেন।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের মানবিক হতে হবে। দেশের জনগণের প্রতি ভালোবেসে ব্যবসায়ীদের লক্ষ রাখতে হবে, ভোক্তাদের যাতে কোনও কষ্ট না হয়।’

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই জেলার ১১টি উপজেলায় ১১০০ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন অনুমোদিত হয়েছে। নওগাঁ শহরের তীব্র যানজট দূর করতে শিগগিরই চার লেন সড়ক নির্মাণ কাজ শুরু হবে। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দুই দেশের ব্যবসাক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।’

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই সহসভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ বিভিন্ন ব্যবসায়ীরা।

এর আগে, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত মরহুম আব্দুল জলিলের স্মৃতিরক্ষায় ‘আব্দুল জলিল কনফারেন্স’ রুমের উদ্বোধন করেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।

/কেএইচটি/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম