সাংবাদিকের মোবাইল-ক্যামেরা ছিনিয়ে নিলেন ওসি, ফেরত দিলেন এএসপি

নাটোর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ১৫:৫৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫:৫৬

নাটোর সদর থানায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন ওসি, এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে থানায় পৌঁছে তা ফেরত দেন এএসপি। ওসির দাবি, তার অনুমতি ছাড়াই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল।

চ্যানেল টোয়েন্টিফোরের নাটোর জেলা প্রতিনিধি ও ইউনিক প্রেসক্লাব সভাপতি দেবাশীষ কুমার সরকার দাবি করেন, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের কিছু আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পুলিশের সখ্যতা নিয়ে প্রতিবেদনের জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে ক্যামেরাপারসনসহ তিনি যান। বিষয়টি দেখে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তার মোবাইল ফোন এবং ক্যামেরা ছিনিয়ে নেন। একপর্যায়ে ক্যামেরাপারসন সজিবুরকেও ধাক্কা দেন ওসি।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শরিফুল ইসলাম ওই মোবাইল ফোন এবং ক্যামেরা ফেরত দেন। পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি নাছিম আহমেদ দাবি করেন, তার অনুমতি ছাড়াই অফিসকক্ষে গোপনে ভিডিও করা হচ্ছিল। এ ছাড়া তিনি মোবাইল ফোনে কথা বলা অবস্থায়ও গোপন ক্যামেরায় ভিডিও করা হচ্ছিল যা আইনসিদ্ধ নয়। তাই ওই ফুটেজগুলো ডিলিট করার জন্য মোবাইল ফোন ও ক্যামেরা নেওয়া হয় এবং পরে ফেরত দেওয়া হয়। ধাক্কা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের