বিয়ের শাড়িতে ঝুলেছিল নববধূর লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩, ২২:১৬ আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২২:১৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিপা খাতুন (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজের অমতে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পরদিন বিয়ের শাড়ি গলায় পেঁচিয়ে নিপা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিপা খাতুন বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।

ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল কাদের তালুকদার বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে মালয়েশিয়াপ্রবাসী আরিফের সঙ্গে পারিবারিকভাবে নিপার বিয়ে হয়। কিন্তু স্বামীকে পছন্দ হয়নি তার। বিয়ের পর থেকে বাবার বাড়িতে ছিলেন। সম্প্রতি দেশে আসেন আরিফ। সোমবার অনুষ্ঠানিকভাবে নববধূকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আনা হয়। এজন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কথা ছিল, মঙ্গলবার মেয়েপক্ষের লোকজন আসবে। এদিন দুপুর ১২টার দিকে আরিফ ঘর থেকে বের হলে নিপা ঘরের দরজা লাগিয়ে দেন। তখন নিপার বোনের স্বামীও ওই বাড়িতে ছিলেন। এরপর ঘরের দরজা খুলতে বললেও খোলেননি। একপর্যায়ে দরজা ভেঙে স্বজনরা দেখেন, শয়নকক্ষের আড়ার সঙ্গে বিয়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন নিপা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘নববধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্বজনরা জানিয়েছেন, নিজের অমতে পরিবার বিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
বিয়ের আয়োজনেই কি বোঝা যায় দাম্পত্য কেমন হবে?
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি