নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ১৮:১৯আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:১৯

বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের দুই দিন পর নাজমুল হাসান (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে গেছে বলে ধারণা পুলিশের। নাজমুল হাসান দুর্গাহাটা ইউনিয়নের হাতীবান্ধা মধ্যপাড়ার জহুরুল প্রামাণিকের ছেলে। 

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকালে বাড়িতে অটোরিকশা রেখে হাঁটতে বের হন নাজমুল। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন তারা। রবিবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, ‘লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। জখম দেখে মনে হচ্ছে, পিটিয়ে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি