ষষ্ঠবারের মতো বরখাস্ত হলেন দুপচাঁচিয়ার মেয়র জাহাঙ্গীর আলম

বগুড়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ১৯:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৩৬

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে ষষ্ঠবারের মতো সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে। তার স্থলে প্যানেল মেয়র-১ ইদ্রিস আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দেওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বগুড়া সদর থানার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ধারা ১১ অনুযায়ী মামলা হয়। ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কিন্তু তিনি এ সাজার তথ্য গোপন রেখে গত ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেন।

এতে আরও বলা হয়, হলফনামায় সাজার কথা গোপন রেখে মিথ্যা তথ্য দেওয়া হয়। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ ধারা পরিপন্থি মর্মে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জানানো হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২(১)(ঘ), (জ) এবং (২) অনুযায়ী তাকে পৌরসভার মেয়র পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। উক্ত আইনের ধারা ৩১(১) অনুযায়ী তাকে ওই পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(২) অনুসারে জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী প্যানেল মেয়র-১ ইদ্রিস আলীকে পৌরসভার মেয়রের দায়িত্ব অর্পণ করা হয়।

এ প্রসঙ্গে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, তিনি ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে
মেয়র নির্বাচিত হন। ২০ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি ষষ্ঠবারের মতো
সাময়িক বরখাস্ত হলেন। আপিলের মাধ্যমে তিনি দায়িত্ব ফিরে পেয়েছেন। তাকে যে
মামলায় তথ্য গোপনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো সে মামলা সুপ্রিম কোর্ট ডিসচার্জ করেছেন।

তিনি আরও বলেন, সাময়িক বরখাস্তের কাগজপত্র হাতে পেলে এ আদেশের বিরুদ্ধে আপিল করবো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান